ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২৬, ০১:১৩ পিএম

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন। তিনি ইতিমধ্যে দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকা অতিক্রম করেছেন। এই সময় সর্বস্তরের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য শুভেচ্ছা জানান।

চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে একটি পথসভা করবেন প্রধানমন্ত্রী। এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা ও চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এবং প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেনের সমর্থক, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারী, দাউদকান্দিতে সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বুড়িচং উপজেলার নিমসার বাজারে সংসদ সদস্য জসিম উদ্দিন এবং কুমিল্লা পদুয়ার বাজারে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আসায় তাদের মাঝে আনন্দের সীমা নেই। তারা ধর্মমন্ত্রীর নির্দেশে প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে ইলিয়টগঞ্জ বাজারে তাঁকে স্বাগত জানাতে সমবেত হয়েছেন।

জেএইচআর

Link copied!