ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

উৎসবমুখর পরিবেশে ‘মাদারীপুর সাহিত্য সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মে ১৬, ২০২৬, ০৬:১৪ পিএম

উৎসবমুখর পরিবেশে ‘মাদারীপুর সাহিত্য সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

মাদারীপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘মাদারীপুর সাহিত্য সম্মেলন ২০২৬’।

শনিবার জেলার ঐতিহ্যবাহী এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় এই সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়। দেশের খ্যাতনামা সাহিত্যিক, কবি ও সংস্কৃতিজনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী জাহান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "সাহিত্য হলো সমাজের দর্পণ। একটি মেধাভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেই। মাদারীপুরের এই ঐতিহাসিক লাইব্রেরিটি দীর্ঘকাল ধরে জ্ঞানচর্চায় যে অবদান রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।" তিনি তরুণ প্রজন্মকে বেশি করে বই পড়ার ও সাহিত্যচর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানান।

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত শিশু সাহিত্যিক জনাব রহীম শাহ এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক ডা. সন্তোষ ঢালী। তারা তাঁদের বক্তব্যে বাংলা সাহিত্যের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরেন এবং মাদারীপুরের সাহিত্য চর্চাকে আরও বেগবান করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও বিশিষ্ট কথাসাহিত্যিক জনাব মো. জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষা আইসিটি) জনাব ফাতেমা আজরিন তন্বী। বক্তারা আইনশৃঙ্খলার পাশাপাশি শিল্প-সাহিত্য চর্চায় পুলিশের সম্পৃক্ততা ও আইসিটির মাধ্যমে সাহিত্যকে বিশ্বদরবারে ছড়িয়ে দেওয়ার নানা দিক তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, "মাদারীপুরের সাহিত্য ও সংস্কৃতির এই ধারাকে অক্ষুণ্ণ রাখতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির এমন উদ্যোগ জেলার নতুন লেখক ও পাঠকদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।"

অনুষ্ঠানে জেলার স্থানীয় কবি, কথাসাহিত্যিক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!