ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
পানিসম্পদমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে মানুষ আরও ঐক্যবদ্ধ হয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৭, ২০২৬, ০১:০৩ এএম

তারেক রহমানের নেতৃত্বে মানুষ আরও ঐক্যবদ্ধ হয়েছে

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি এবং এ ধরনের কোনো বক্তব্যও দেননি। বরং তার নেতৃত্বে দেশের মানুষ আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে।

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। সেই ঐক্যের ফলেই লক্ষ্মীপুরের চারটি আসনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করেছে।

তিনি আরও বলেন, নির্বাচনের মাত্র তিন মাসের মধ্যেই বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আল্লাহর রহমত, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং তীক্ষ্ণ পরিকল্পনার কারণে মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

তারেক রহমানের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে পানিসম্পদমন্ত্রী বলেন, নির্বাসিত জীবন থেকেও তিনি দেশের রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পেছনেও এই ঐক্যের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই বিভক্ত ও বিশৃঙ্খল বাংলাদেশকে জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে ঐক্যের বন্ধনে আবদ্ধ করেছিলেন। তবে পরবর্তী সরকারগুলো সেই স্বনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ ধরে রাখতে পারেনি।

খালেদা জিয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন কখনো আপস করেননি। তিনি নির্যাতন, কারাবরণ ও নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে গেছেন। তার নেতৃত্বে বিএনপি সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে দেশকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদ প্রশাসক সাহাবউদ্দিন সাবু, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা।

এর আগে চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৫১ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

এম জি

Link copied!