ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাদারীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

মে ১৭, ২০২৬, ০৯:৩৭ পিএম

মাদারীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

মাদারীপুরে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবণী ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মঈন শিকদার।

এছাড়া মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সংবাদ সম্মেলনে অংশ নেন।

প্রেস ব্রিফিংয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, ভূমি সেবা প্রাপ্তি আরও সহজীকরণ এবং নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ উপায়ে সেবা নিশ্চিত করার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও জেলা প্রশাসনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষভাগে মাদারীপুর জেলায় ভূমি সেবা সপ্তাহের সকল কর্মসূচি সফল ও সার্থকভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত সাংবাদিকসহ জেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

এএন

Link copied!