ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাসিক প্রশাসকের নির্দেশে ২০ বছর পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, স্বস্তিতে এলাকাবাসী

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ১৮, ২০২৬, ০৩:২৪ পিএম

রাসিক প্রশাসকের নির্দেশে ২০ বছর পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, স্বস্তিতে এলাকাবাসী

দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনার কারণে রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি। অবশেষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে দীর্ঘ ২০ বছর পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত এই পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ ২০ বছর ধরে এই ড্রেনগুলো অবহেলিত অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। এখন দীর্ঘ সময় পর ড্রেন পরিষ্কারের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাঁদের প্রত্যাশা, পরিচ্ছন্নতার কাজ শেষ হলে এবার আর অন্য বছরের মতো জলাবদ্ধতার চরম দুর্ভোগ পোহাতে হবে না।

ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু এবং কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিউল আহসান হিমেলসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত রাখতে সবাইকে সচেতন হতে হবে। ড্রেনে বা যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে তা নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানানো হয়, যাতে নিজের শহর পরিষ্কার রাখার ক্ষেত্রে প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন।

জেএইচআর

Link copied!