ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাটিরাঙ্গা জোনের মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল (খাগড়াছড়ি)

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল (খাগড়াছড়ি)

মে ১৯, ২০২৬, ০৩:৪৩ পিএম

মাটিরাঙ্গা জোনের মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সামরিক, সরকারি-বেসরকারি প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোন সদর দপ্তরে এই মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন, পিএসসি।

সমন্বয় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি জি, মেজর সামিউল, মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা এবং সদস্য অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সাহবুদ্দীন আহমেদ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল উপস্থিত ছিলেন।

এ ছাড়া মাটিরাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অরুন পাল, সহকারী বন কর্মকর্তা মো. তৌহিদুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুন উর রশীদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির খাগড়াছড়ি জেলা সভাপতি মো. লোকমান হোসেন, জেলা পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি মো. জালাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

জেএইচআর

Link copied!