ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী পাচ্ছে শাপলা কাব অ্যাওয়ার্ড

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

মে ১৯, ২০২৬, ০৭:১০ পিএম

ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী পাচ্ছে শাপলা কাব অ্যাওয়ার্ড

বাংলাদেশ কাব স্কাউটের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চার শিক্ষার্থী। প্রথমবারের মতো এই উপজেলা থেকে চারজন এই গৌরবময় সম্মাননা পেতে যাচ্ছে।

রোববার চূড়ান্ত মূল্যায়নের পর বাংলাদেশ স্কাউটস সারা দেশে মোট ১,৯৩৭ জন কাব স্কাউটকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করে ফলাফল প্রকাশ করে।

মনোনীত শিক্ষার্থীরা হলো- উত্তর শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাব্বির সরকার, টাকুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজী শোয়াইব আহমেদ, বেড়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মরিয়ম খান ও রাইয়ান হাসান।

ঐতিহাসিক এই অর্জনে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!