ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর)

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর)

মে ২০, ২০২৬, ০৫:৫২ পিএম

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

সারাদেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর চলমান হামলার প্রতিবাদে এবং যুগোপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ফোরাম।

বুধবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার চিকিৎসক, নার্স ও বিভিন্ন পদের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী।

আয়োজকেরা জানান, চিকিৎসকদের ওপর হামলা বন্ধে কার্যকর আইন প্রণয়ন, হামলাকারীদের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, চিকিৎসকদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বেশ কয়েকটি যৌক্তিক দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে সরকারের কাছে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বলেন, চিকিৎসকেরা জনগণের সেবায় নিয়োজিত। কিন্তু তাঁদের ওপর এভাবে ক্রমাগত হামলা চলতে থাকলে পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়বে। আমরা নিরাপদে রোগীদের মানসম্মত সেবা দিতে চাই। তাই সরকারের কাছে আমাদের আকুল দাবি, দ্রুত একটি যুগোপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করা হোক।

জেএইচআর

Link copied!