ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর নজরদারিতে জোর, মাগুরার পুলিশ সুপার

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ২০, ২০২৬, ০৯:৩৫ পিএম

অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর নজরদারিতে জোর, মাগুরার পুলিশ সুপার

মাগুরা জেলা পুলিশের এপ্রিল-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাইবার অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হারানো মোবাইল উদ্ধার, মামলা তদন্তের অগ্রগতি ও জননিরাপত্তা নিশ্চিতে চলমান কার্যক্রমও পর্যালোচনা করা হয়।

বুধবার সকালে মাগুরা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

সভায় জেলার বিভিন্ন থানার অপরাধ পরিস্থিতি, মামলা ও জিডি নিষ্পত্তির অগ্রগতি এবং অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

সভায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রমও উপস্থাপন করা হয়। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দক্ষতা, সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় জানানো হয়, এপ্রিল মাসে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া সভায় আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার, মামলা তদন্তের অগ্রগতি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান, জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!