ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রংপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

মে ২১, ২০২৬, ০৭:২২ পিএম

রংপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো- উপজেলার কাঁঠালপাড়া গ্রামের লুলু মিয়ার ছেলে তামিম (১৩) ও কামরুজ্জামান সুরুজ মিয়ার ছেলে সাদমান (১৪)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফুটবল খেলা শেষে চার বন্ধু মিলে একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তামিম ও সাদমান পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর দুই বন্ধু চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ওই দুই কিশোরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রওশন মিয়া বলেন, ‘দুই ছেলেই খুব শান্ত ও ভদ্র ছিল। হঠাৎ এমন দুর্ঘটনায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে।’ আরেক বাসিন্দা রায়হান বলেন, ‘একসঙ্গে খেলাধুলা করত তারা। দুপুরে গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেনি।’

চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।’ তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।

জেএইচআর

Link copied!