ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জামায়াত নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: মামলা, আ.লীগের ২ কর্মী গ্রেপ্তার

​​​​​​​মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

​​​​​​​মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মে ২২, ২০২৬, ০৩:১৬ পিএম

জামায়াত নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: মামলা, আ.লীগের ২ কর্মী গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জামায়াত নেতা ও শিক্ষক জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এজাহারভুক্ত এক আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আল আমিন।

আহত জিল্লুর রহমান (৫০) উপজেলার দাশমরিচ গ্রামের বাসিন্দা এবং খানমরিচ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি। পেশায় শিক্ষক জিল্লুর রহমান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

ভাঙ্গুড়া থানার এসআই আল আমিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দাশমরিচ এলাকার আয়নাল ও তাঁর ছেলে হাফিজুর রহমান। তাঁরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খানমরিচ ইউনিয়ন জামায়াতের আমির জানান, গত বৃহস্পতিবার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় পূর্ব বিরোধের জেরে ধারালো অস্ত্রধারীদের হামলায় গুরুতর আহত হন জিল্লুর রহমান। স্থানীয় যুবক আব্দুর রহমান, স্বপন ও তাঁদের সহযোগীরা এই হামলা চালান বলে অভিযোগ ওঠে।

তিনি আরও দাবি করেন, বৃহস্পতিবার সকালে বাগবিতণ্ডার জেরে রাতে এই সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলাকারীরা প্রথমে জিল্লুর রহমানের বাড়িতে গিয়ে তাঁর মাকে মারধর করে। পরে জিল্লুর রহমানকে খুঁজতে বিভিন্ন স্থানে ঘোরার পর রাস্তায় পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে।

এদিকে ঘটনার পর রাতেই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের জামায়াতের সংসদ সদস্য আলী আজগর দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাঙ্গুড়া থানা চত্বরে বিক্ষোভ করেন। এ সময় তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংসদ সদস্য আলী আজগর বলেন, আমার নেতাকে কুপিয়ে মৃতপ্রায় করা হয়েছে। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এই বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, ঘটনার পর দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতেও অভিযান চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!