ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আগামীকাল ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মে ২২, ২০২৬, ০৫:০৪ পিএম

আগামীকাল ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের সাংস্কৃতিক অঙ্গন ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে নতুন গতি যোগ করতে আগামীকাল শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন, উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকসহ দিনব্যাপী তাঁর বেশ কিছু ব্যস্ত কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১২টায় তিনি সেখানে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

এরপর বিকেল ৩টায় ত্রিশালের নজরুল একাডেমি মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

নজরুল জয়ন্তীর অনুষ্ঠান শেষে বিকেলে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে এক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁর এই সফরকে সফল করতে জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

জেএইচআর

Link copied!