ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিরসরাইয়ে চার দিনের ব্যবধানে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ২২, ২০২৬, ০৭:০৯ পিএম

মিরসরাইয়ে চার দিনের ব্যবধানে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে গত চার দিনে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সবশেষ শুক্রবার সকালে মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের বহদ্দারগ্রাম এলাকায় পানিতে ডুবে মোহাম্মদ সাজিদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার আহসানুল হাবিবের সন্তান।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় পানিতে ডুবে খালেদ বিন মহিউদ্দিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়। তারও আগে গত বুধবার দুপুরে একই ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে মাহিয়া আনুরা আনিসা (১০) এবং গত ১৯ মে (মঙ্গলবার) খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় মুনতাসিন (৮) নামের আরও এক শিশুর মৃত্যু হয়। ৪ দিনের ব্যবধানে ৪ শিশুর এমন মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

নিহত সাজিদের স্বজনরা জানান, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে হঠাৎ পুকুরে পড়ে যায় সাজিদ। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, “সকালে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “অভিভাবকদের অসচেতনতা এবং সাঁতার না জানার কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটছে। এই ধরনের দুর্ঘটনা রোধে শিশুদের সার্বক্ষণিক নজরে রাখার পাশাপাশি সঠিক সময়ে সাঁতার শেখানো জরুরি।”

জেএইচআর

Link copied!