ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী জিজ্ঞাসাবাদে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২২, ২০২৬, ০৮:২৩ পিএম

সাতক্ষীরায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী জিজ্ঞাসাবাদে

সাতক্ষীরা শহরের কুখরালী এলাকা থেকে সোহানা পারভীন নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহানা পারভীন (১৯) সদর উপজেলার দহাকুলা গ্রামের মো. আব্দুল খলিলের মেয়ে এবং কুখরালী গ্রামের শেখ সাকিব হোসেনের স্ত্রী। দাম্পত্য জীবনে তাঁদের ফাইয়াজ হোসেন নামে তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহানার স্বামী সাকিবের সঙ্গে প্রতিবেশী এক তরুণীর পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এই নিয়ে বেশ কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর জের ধরে সোহানা অভিমানে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ, সোহানাকে পরিকল্পিতভাবে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার সত্যতা যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শেখ সাকিব হোসেনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!