ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বরিশালে গোপন বৈঠকের সময় ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ২২, ২০২৬, ১০:০১ পিএম

বরিশালে গোপন বৈঠকের সময় ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল নগরীর একটি আইটি অফিসে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার বিএম কলেজ রোড সংলগ্ন মধু মিয়ার পোলের মুখের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে পুলিশ ওই ভবনে অভিযান চালায়। অভিযানকালে ওই অফিস থেকে নিষিদ্ধ সংগঠনের ১৮টি প্লেকার্ড, ৪টি স্টিকার, ছাত্রলীগের ১টি ব্যানার, ১টি দা এবং ১টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া গ্রামের আমিনুল ইসলাম ইমরান (২৭), রাতুল খান (২০), জাকারিয়া মীম (২২), ইমন ভুইয়া (২১), মো. ইব্রাহিম (২১), রিয়াদ খান (১৯), তানভীর ইসলাম (২০), কাগাশুরা গ্রামের মো. মোরছালিন (২১), শায়েস্তাবাদ ইউনিয়নের রায়হান খান (২১) এবং পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রবিউল ইসলাম (২৬)।

ওসি আল মামুন উল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ব্যানার, স্টিকার ও দেশীয় অস্ত্রসহ তাঁদের আটক করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ১০ জনসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, ব্যানার-প্লেকার্ড তৈরি এবং সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেএইচআর

Link copied!