ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসলামপুর থেকে ক্যাটল স্পেশাল ট্রেনে পশু নিয়ে ঢাকায় যাত্রা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 

মে ২৩, ২০২৬, ১১:৪৪ এএম

ইসলামপুর থেকে ক্যাটল স্পেশাল ট্রেনে পশু নিয়ে ঢাকায় যাত্রা

জামালপুরের ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে কোরবানির পশু পরিবহনের জন্য ৫০০ টাকা ভাড়ায় একটি স্পেশাল ক্যাটল ট্রেন যাত্রা শুরু করেছে।

শুক্রবার বিকাল থেকে ইসলামপুর স্টেশন থেকে পশু নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ঈদুল আজহা উপলক্ষে ইসলামপুর থেকে ঢাকাগামী তিনটি ক্যাটল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। প্রতি বগিতে ১৬টি করে গরু পরিবহন করা হচ্ছে, যার জন্য প্রতি বগির খরচ ৮ হাজার টাকা। প্রতিটি গরুর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। প্রতিটি ট্রেনে ২৫টি ওয়াগন রয়েছে এবং প্রতিটি ওয়াগনে ১৬টি করে গরু পরিবহন করা হয়। এ বছর ইসলামপুর থেকে মোট ৭৫টি ওয়াগন বুকিং করেছেন গরু ব্যবসায়ীরা।

বিকেল ৫টায় প্রথম ট্রেনটি ছাড়ার দুই ঘণ্টা পর দ্বিতীয় ট্রেনটি ছেড়ে যায়। আজ শনিবার (২৩ মে) বিকেলে তৃতীয় ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন খামারি ও পাইকারদের সুবিধার কথা বিবেচনা করে সরকার ২০২০ সালে প্রথমবারের মতো কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল ট্রেন চালু করে। এরপর থেকে প্রতি বছরই এ অঞ্চলের খামারি ও ব্যবসায়ীরা ট্রেনযোগে পশু ঢাকায় নিয়ে বিক্রি করে আসছেন।

তারই ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ রেলওয়ে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য তিনটি ক্যাটল ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দিয়েছে। এসব ওয়াগনের মাধ্যমে প্রায় ১ হাজার ২০০টি কোরবানির পশু ঢাকায় পরিবহন করা হবে। এতে প্রতিটি ট্রেন থেকে রেলওয়ে বিভাগ প্রায় ২ লাখ টাকা আয় করবে। ইতোমধ্যে ২৫টি ওয়াগনে প্রায় ৪০০টি পশু নিয়ে প্রথম ও দ্বিতীয় ট্রেন ছেড়ে গেছে এবং তৃতীয় ট্রেনের সব ওয়াগনের বুকিং সম্পন্ন হয়েছে।

গরু ব্যবসায়ীরা জানান, আগে ট্রাকে করে গরু পরিবহন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। ট্রাকে গেলে গরু অসুস্থ হয়ে পড়ে, কিন্তু ট্রেনে কোনো ঝাঁকুনি লাগে না। গরু নিয়ে আরামে ঢাকায় যাচ্ছেন।

গরু ব্যবসায়ী আনোয়ার বলেন, “ট্রেনে খরচ কম লাগে। তাই এখন এই এলাকার গরু ব্যবসায়ীরা ট্রাকের বদলে ক্যাটল স্পেশাল ট্রেনই বেশি পছন্দ করছেন।”

ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, “গত বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনের ভালো সাড়া পাওয়া গেছে। সড়কপথের তুলনায় ট্রেনে পশু পরিবহন খরচ কম এবং নিরাপত্তা বেশি হওয়ায় খামারি ও ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে।”

এএন

Link copied!