ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, মা হাসপাতালে

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

মে ২৫, ২০২৬, ১১:১২ এএম

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, মা হাসপাতালে

বগুড়ার শাজাহানপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও তাঁর চার বছরের শিশু কন্যা নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সকালে শাজাহানপুর উপজেলাধীন বনানী মোড় এলাকায় পর্যটন মোটেলের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- পাবনার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের আরশাদ আলী মণ্ডলের ছেলে আনিসুর রহমান (৩৫) এবং তাঁর মেয়ে আয়েশা (০৪)। এই ঘটনায় আনিসুরের স্ত্রী পুষ্পা আক্তার (২৫) গুরুতর আহত হন। নিহত আনিসুর রহমান রংপুরে ব্র্যাক এনজিওতে সিও পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাবনা থেকে একই পরিবারের ওই তিন আরোহী মোটরসাইকেলযোগে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনের পর্যটন মোটেলের বিপরীত পাশে বনানী নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিন আরোহীই মহাসড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই বাবা আনিসুর রহমান ও তাঁর শিশুকন্যা আয়েশা মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত পুষ্পা আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, হাইওয়ে পুলিশ পুরো ঘটনাটি নিবিড়ভাবে তত্ত্বাবধান করছে। দুর্ঘটনার পর ঘাতক অজ্ঞাতনামা গাড়িটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত ও জব্দ করার চেষ্টা চলছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেএইচআর

Link copied!