ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মতলব উত্তরে ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে শিশুর মৃত্যু

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

মে ২৬, ২০২৬, ০৮:১০ পিএম

মতলব উত্তরে ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে শিশুর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রবল ঝড়-তুফানে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মো. ফয়েজ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার ভোররাতে উপজেলার গজরা ইউনিয়নের টরকীকান্দা গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়েজ টরকীকান্দা গ্রামের আবু তাহেরের ছেলে এবং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও শিশুর স্বজনরা জানান, ফয়েজের বাবা আবু তাহের নারায়ণগঞ্জে অটোরিকশা চালান। বাবা-মা সেখানে বসবাস করলেও সন্তানের লেখাপড়ার সুবিধার্থে তাকে গ্রামের বাড়িতে দাদীর কাছে রেখেছিলেন। ভোররাতে প্রবল ঝড় ও দমকা হাওয়ার সময় ফয়েজ তার দাদী মমিনা খাতুনের সঙ্গে চাচার ঘরে ঘুমিয়ে ছিল। ফজরের আজানের পর দাদী বিছানা থেকে উঠে ঘরের বাইরে পা দিতেই হঠাৎ একটি বড় গাছ উপড়ে সরাসরি ঘরের ওপর ভেঙে পড়ে। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু ফয়েজ।

নাতিকে হারিয়ে দাদী মমিনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভোরায় তুফানের শব্দে আমার ঘুম ভাঙে। আমি ওরে উঠতে বলছিলাম। তখন সে কইছিল, ‘আমি একটু পরে উঠতেছি’। এরপর আমি দরজা খুলে বাইরের দিকে তাকাইতেই হঠাৎ বিকট শব্দে একটা বড় গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। গাছটা সরাসরি আমার নাতির গায়ের ওপর পড়ে। আমার চোখের সামনেই সব শেষ হইয়া গেল।

ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ বাবা আবু তাহের বলেন, “ছেলের জন্য ঈদের নতুন জামা কিনছিলাম। বিকেলে গ্রামের বাড়ি আসার কথা ছিল। আল্লাহ আমার সব শেষ কইরা দিল।”

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি দুঃখ প্রকাশ করে বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ক্ষতিগ্রস্ত পরিবারটি বেশ অসহায়। প্রশাসনের পক্ষ থেকে তাদের সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

জেএইচআর

Link copied!