ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
রাসিক প্রশাসক

ভাঙ্গুড়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মে ২৬, ২০২৬, ০৯:০১ পিএম

ভাঙ্গুড়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ব্যানার টানানো হয়, যেখানে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, বিএনপি সব সময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর রাজনীতি করছে দল। ঈদের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক কাজ। বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, নূরুল ইসলাম বরাত ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।

উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক ও যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহিন, আব্দুল আলীম, মামুন, জামাল, ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ুন আহমেদ মূন, সদস্য সচিব লিখন সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হুমায়ূন কবির, কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন এবং শ্রমিক দলের সভাপতি আল আমিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদ উপহার বিতরণ কার্যক্রমকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জেএইচআর

Link copied!