ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৬, ১২:৫২ পিএম

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদুল আজহার দিনে এ দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিয়ামুল হুদা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী এবং তিনজন বাসের যাত্রী বলে জানা গেছে।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এম জি

Link copied!