ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফুলবাড়ীতে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ৩৫ বছর পূর্তি ও পুনর্মিলনী

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মে ২৯, ২০২৬, ০৯:৪৮ পিএম

ফুলবাড়ীতে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ৩৫ বছর পূর্তি ও পুনর্মিলনী

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ৩৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বালারহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব তোফাজ্জল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুড়িগ্রাম জজকোর্টের অ্যাডভোকেট আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ, পশ্চিম ফুলমতি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান এবং নাওডাঙ্গা ডি.এস দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ওমর আলী।

পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা মেতে ওঠেন পুরোনো দিনের স্মৃতিচারণে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। দিনশেষে উত্তরবঙ্গের সাড়াজাগানো শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আনন্দঘন ঈদ পুনর্মিলনীর সমাপ্তি ঘটে।

জেএইচআর

Link copied!