ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসলামপুরে গলায় কোরবানির মাংস আটকে কিশোরের মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

মে ২৯, ২০২৬, ০৯:৫১ পিএম

ইসলামপুরে গলায় কোরবানির মাংস আটকে কিশোরের মৃত্যু

ঈদের কোরবানির মাংস পরিবারের সবার সঙ্গে খাওয়ার সময় অসাবধানতাবশত গলায় মাংস আটকে ইয়াসিন (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের।

নিহত ইয়াসিন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে দুপুরে কোরবানি দেওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে এক টেবিলে বসে আনন্দের সঙ্গে খাবার খাচ্ছিল ইয়াসিন। খাওয়ার একপর্যায়ে হঠাৎ তার গলায় শক্ত এক টুকরো গরুর মাংস আটকে যায়। এতে মুহূর্তের মধ্যে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় এবং সে ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালিতে শক্ত মাংসের টুকরো আটকে তীব্র শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে।

ঈদের আনন্দের দিনে কিশোর ইয়াসিনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 জেএইচআর

Link copied!