ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
শিবির সভাপতি

মজলুম জালেম হলে হিতাহিত জ্ঞান হারায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৮:১৩ পিএম

মজলুম জালেম হলে হিতাহিত জ্ঞান হারায়

সাতক্ষীরায় আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দীর্ঘদিন যারা নির্যাতনের শিকার ছিল, তাদের একটি অংশ এখন অন্যদের ওপর জুলুম শুরু করেছে।

তিনি মন্তব্য করেন, মজলুম যখন জালেমে পরিণত হয়, তখন সে অনেক সময় সঠিক-ভুলের বোধ হারিয়ে ফেলে।

শনিবার দুপুরে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উদ্যোগে মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সাদ্দাম দাবি করেন, ইসলামী ছাত্রশিবির বিশ্বের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন এবং এটি মেধা, আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে শিক্ষার্থী গড়ে তোলার কাজ করে। তিনি বলেন, সংগঠনটিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা সফল হবে না।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করার দাবিতে ছাত্রশিবির আন্দোলন করছে। এ সময় তিনি অভিযোগ করেন, নিজেদের বৃহৎ ছাত্রসংগঠন হিসেবে পরিচয় দেওয়া কিছু সংগঠনের নেতারা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের পরিবর্তে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।

সাদ্দামের ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রশিবিরের কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ছে। অন্যদিকে কিছু ছাত্রসংগঠন নিজেদের কর্মসূচিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে ব্যর্থ হওয়ায় তারা ছাত্রশিবির সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।

তিনি বলেন, প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের অনাগ্রহ বাড়ছে এবং অনেকেই বিকল্প চিন্তার দিকে ঝুঁকছে।

ছাত্রশিবিরের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ইসলামের আদর্শ ও শিক্ষার আলোকে কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা সংগঠনটির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গেস্টরুম সংস্কৃতি ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করে নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে তারা কাজ করছে বলেও উল্লেখ করেন।

সরকারের বিভিন্ন ক্ষেত্রে দুর্বল ও অদক্ষ ব্যবস্থাপনার সমালোচনা করে সাদ্দাম বলেন, এর প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়ছে। তিনি অভিযোগ করেন, ঈদযাত্রায় মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনাও ঘটেছে।

অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!