ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

মে ৩০, ২০২৬, ০৯:০৫ পিএম

চাঁদপুরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাইমচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা চাঁদপুর শহরের বাসিন্দা শফিক মাঝির ছোট মেয়ে। সে শহরের একটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিক মাঝি তাঁর পরিবার নিয়ে চাঁদপুর শহরে বসবাস করেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি তাঁর স্ত্রী ও সন্তানেরা হাইমচরের উত্তর আলগী গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পরিবারের সবার অলক্ষ্যে শিশু আয়েশা উত্তর আলগী হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওজি বাড়ির পুকুরে পড়ে যায়।

পরবর্তীতে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সওগাদ জানান, শিশুটিকে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা গেছে, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

এদিকে অবুঝ শিশু আয়েশার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও নানার বাড়ির এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!