ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ৩০, ২০২৬, ০৯:৩৮ পিএম

মাগুরায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাগুরায় ব্যাপক কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

শনিবার সকাল থেকে মাগুরা শহরের নোমানি ময়দান অডিটোরিয়ামসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে দলীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে শহীদ জিয়াউর রহমান দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছিলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র, উৎপাদনমুখী অর্থনীতি ও জাতীয়তাবাদী চেতনায় নতুন পথচলা শুরু করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর আদর্শ ধারণ করেই বিএনপি আজও গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। মাগুরার নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকতে হবে। মাগুরায় বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনের রাজনীতিতে বিএনপিকে এগিয়ে নিতে হবে।”

আলোচনা সভা শেষে জোহর নামাজের পর শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শহরের বিভিন্ন পয়েন্টে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। বিএনপি নেতারা জানান, শহীদ জিয়ার আদর্শ ও জাতীয়তাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তাঁদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!