ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ৩০, ২০২৬, ১০:০৮ পিএম

বরিশালে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বরিশালে গভীর শ্রদ্ধায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল থেকে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

পরবর্তীতে বেলা ১১টার দিকে অশ্বিনী কুমার হলে নেতাকর্মীদের উপস্থিতিতে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে তিন দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে অংশ নিয়ে জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, যাঁর অবদান অনস্বীকার্য। তাঁর আদর্শের পথ ধরেই গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আপোসহীন ভূমিকা পালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁদেরই সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এখন এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন।

এদিকে একই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীনের উদ্যোগে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে স্থানীয় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!