ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাবিপ্রবিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ৩০, ২০২৬, ১০:১৭ পিএম

হাবিপ্রবিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার বাদ জোহর হাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো ও মরহুমা বেগম খুরশীদ জাহান হকসহ পরিবারের প্রয়াত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশের সার্বিক কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতির স্মরণে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় চত্বরে দেশি নিম গাছের চারা রোপণ করা হয়।

উক্ত দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ, ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং হল সুপার কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবু সাঈদ মন্ডল।

কর্মসূচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল ও ইন্টারন্যাশনাল হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদ এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

জেএইচআর

Link copied!