মিরাজ আহমেদ, মাগুরা
মে ৩১, ২০২৬, ১২:০৭ এএম
মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহের জেরে হারপিক পান করেছেন আশা খাতুন (৩০) নামে এক গৃহবধূ।
শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ৬ নম্বর রাঘবদাইড় ইউনিয়নের সাংদা লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
অসুস্থ আশা খাতুন ওই গ্রামের নসিমন চালক আশিকুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধ ও অন্যত্র পরকীয়ার সন্দেহের জেরে দুপুরে ঘরের বাথরুমে থাকা হারপিক পান করেন আশা খাতুন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আশা খাতুনের শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।
জেএইচআর