ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

চাঁদপুরে তিন নদীর মোহনা মোলহেডে উচ্ছেদ অভিযান

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

জুন ১, ২০২৬, ০৮:১৮ পিএম

চাঁদপুরে তিন নদীর মোহনা মোলহেডে উচ্ছেদ অভিযান

ঈদুল আজহা উপলক্ষে ঘুরতে আসা দর্শনার্থীদের সাথে এক ফুচকা ব্যবসায়ীর অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে চাঁদপুরের তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।

পৌরসভা থেকে জানানো হয়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানি বন্ধ এবং একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

স্থানীয় লোকজন জানান, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত এই স্থানটি চাঁদপুরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দীর্ঘদিন ধরে এখানে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার কারণে এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছিল। পাশাপাশি পর্যটকদের বিভিন্নভাবে হয়রানির অভিযোগও বাড়ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, বড় স্টেশন মোলহেডের সৌন্দর্য রক্ষা করা সবার দায়িত্ব। ভবিষ্যতে এখানে সুপরিকল্পিত অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করা হয়েছে।

চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, চাঁদপুর মডেল থানা ও রেলওয়ে পুলিশ উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

জেএইচআর

Link copied!