ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলায় ক্ষমা চাইলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ২, ২০২৬, ১২:৫৩ পিএম

মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলায় ক্ষমা চাইলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক

বিএনপির ভাইস চেয়ারম্যান ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে পড়েছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক।

সোমবার বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ডেকে তিনি এ ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চান। একে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল দাবি করে তিনি আল্লাহর দরবারে তওবা করেছেন বলেও জানান।

এর আগে গত ৩০ মে দাগনভূঞায় এক অনুষ্ঠানে মন্ত্রী মিন্টুর প্রশংসা করতে গিয়ে অধ্যাপক খালেক বিতর্কিত এ মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, মন্ত্রীকে প্রিয় ব্যক্তি বলতে গিয়ে ভুলক্রমে ‘প্রিয় নবী’ বলে ফেলেছি। এ ঘটনায় সমালোচনার মধ্যে আমি নিজেও বিব্রত। এ ঘটনায় আল্লাহর দরবারে তওবা আর ক্ষমা চাওয়া ছাড়া করার কিছু নেই।

এদিকে ইসলামী স্কলার ড. এনায়েতুল্লাহ আব্বাসী এ বক্তব্যকে সুস্পষ্ট ‘কুফর’ আখ্যা দিয়ে ফেসবুকে লিখেছেন, এ মন্তব্যের মাধ্যমে ইসলামের মৌলিক আকিদা ‘খাতমে নুবুওয়্যাত’ অস্বীকার করা হয়েছে এবং ওই নেতা কাফেরে পরিণত হয়েছেন। তাকে অবিলম্বে তওবা করে ইসলামে ফিরে আসার আহ্বান জানান তিনি।

এএন

Link copied!