ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

জুন ২, ২০২৬, ০২:৩৮ পিএম

কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি কালুখালীর কালিকাপুর রেলসেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর গার্ডারের সঙ্গে ধাক্কা খান। এতে তাঁর মাথা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

পরবর্তীতে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মরদেহটি ট্রেনের ছাদ থেকে নিচে নামানো হয়। এই দুর্ঘটনার কারণে পাংশা স্টেশনে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।

এ বিষয়ে পাংশা সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।

জেএইচআর

Link copied!