ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

সুপারির ডাটায় অভিনব ইয়াবা পাচার, মিরসরাইয়ে আটক ৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ৫, ২০২৬, ০৯:২৮ পিএম

সুপারির ডাটায় অভিনব ইয়াবা পাচার, মিরসরাইয়ে আটক ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক দুই অভিযানে সুপারির ডাটার ভেতর কৌশলে লুকানো ২ হাজার ৩১২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

আটকরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মোহাম্মদ আইয়ুবের ছেলে মোহাম্মদ আয়াস, পাবনা জেলার আমিনপুর থানার জাহিদুল শেখের ছেলে জাফর ইকবাল এবং তার স্ত্রী মোছাম্মৎ জুথী।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে মোহাম্মদ আয়াসকে আটক করা হয়। এ সময় সুপারির ছড়ার সাতটি ডাটার ভেতরে বিশেষ কৌশলে আঠা দিয়ে লুকানো পলিথিন মোড়ানো ১ হাজার ৩১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার চেকপোস্টে ঢাকাগামী রয়েল কোচ সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় পারিবারিক কাপড়-চোপড় বহনের একটি লাগেজের ভেতরে স্ক্রু দিয়ে আটকানো গোপন স্থানে রাখা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জাফর ইকবাল ও তার স্ত্রী মোছাম্মৎ জুথীকে আটক করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পৃথক দুই অভিযানে মোট ২ হাজার ৩১২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এম জি
 

Link copied!