ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

ওয়াশিংটন ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে যোগ দিলেন ফেনীর ড. মজিবুল হক

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৫:০৮ পিএম

ওয়াশিংটন ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে যোগ দিলেন ফেনীর ড. মজিবুল হক

ইন্টিগ্রেটিভ মেডিসিন গবেষক ও ন্যাচারোপ্যাথিক চিকিৎসক ড. মজিবুল হক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) হেলথ সায়েন্স (ইন্টিগ্রেটিভ মেডিসিন) বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানায়।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ড. মজিবুল হক বলেন, শিক্ষা, গবেষণা ও মানবকল্যাণে আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ হিসেবে তিনি এই দায়িত্বকে দেখছেন। ইন্টিগ্রেটিভ মেডিসিন বিষয়ে দীর্ঘদিনের গবেষণা ও ক্লিনিক্যাল অভিজ্ঞতার আলোকে তিনি চিকিৎসকদের প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং বিশ্বব্যাপী স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যেতে চান।

বাংলাদেশের ফেনী জেলায় জন্মগ্রহণকারী ড. মজিবুল হক সোনাগাজীর আল হেলাল একাডেমীর প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ১৯৯৯ সালে অর্গানিক কেমিস্ট্রিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ইউনিভার্সিটি অব উইসকনসিন–মিলওয়াকি থেকে বায়ো-অর্গানিক (মেডিসিনাল) কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

এরপর তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চে ড্রাগ ডিসকভারি গবেষণার ওপর পোস্টডক্টরাল প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া হার্ভার্ড মেডিকেল স্কুলের বিভিন্ন শিক্ষা কার্যক্রমে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন। গবেষণার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যগত অভিজ্ঞতা থেকে ইন্টিগ্রেটিভ ও ন্যাচারোপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয় এবং পরবর্তীতে আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস বোর্ড থেকে ‘ডক্টর অব ন্যাচারোপ্যাথি’ স্বীকৃতি অর্জন করেন।

ড. মজিবুল হক ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ইউনিভার্সিটি অব উইসকনসিন, হিউস্টন কমিউনিটি কলেজ এবং হিউস্টন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠদান করেছেন। বর্তমানে ডব্লিউইউএসটিতে অধ্যাপনার পাশাপাশি তিনি একটি বায়োমেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল রিসার্চ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজ দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ২০১৯ সালে তিনি বাংলাদেশে ‘আমেরিকান ওয়েলনেস সেন্টার’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি পুষ্টি, জীবনযাপনভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা এবং ইন্টিগ্রেটিভ মেডিসিন বিষয়ে সেবা ও পরামর্শ প্রদান করে আসছে। ড. হকের গবেষণাকর্ম বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

জেএইচআর

Link copied!