ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বরিশালে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিলেন শিক্ষার্থী

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ১৪, ২০২৬, ০৫:০৬ পিএম

বরিশালে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিলেন শিক্ষার্থী

ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক আর উন্মাদনা নতুন মাত্রা পায়। তবে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে এবার ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক তাওহিদ নামের এক শিক্ষার্থী দল বদলের ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন।

রোববার দুপুরে বিএম কলেজ ক্যাম্পাসে তাওহিদ নিজের শরীরে দুধ ঢেলে ব্রাজিল দলের সমর্থন ছাড়েন। একই সঙ্গে তিনি চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে সমর্থন দিয়ে এবারও তারা ট্রফি জিতবে বলে আশা প্রকাশ করেন। ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থকদের সামনেই তিনি এই দুধ-গোসল সম্পন্ন করেন।

দুধ দিয়ে গোসল শেষে তাওহিদ নিজের শরীর থেকে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে ক্যাম্পাস ঘুরে বেড়ান। এ সময় আর্জেন্টিনার সমর্থকরা বিভিন্ন স্লোগান ও হাততালির মাধ্যমে তাঁকে নিজেদের দলে বরণ করে নেন। তাওহিদ বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়।

দল পরিবর্তনের বিষয়ে তাওহিদ বলেন, আমি ব্রাজিলকে মনেপ্রাণে সমর্থন করতাম। কিন্তু তারা ৫ বার বিশ্বকাপ জিতলেও সেটা অনেক আগের ঘটনা। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে, আর সেই টুর্নামেন্টে ব্রাজিল পরাজিত হয়।

তিনি আরও বলেন, আর্জেন্টিনা দলের খেলা আমার ভীষণ পছন্দ। তাদের খেলার ধরন বিশ্বের যেকোনো দলের চেয়ে আলাদা। মেসি আমার প্রিয় খেলোয়াড়, যাকে ফুটবলের জাদুকর বলা হয়। তাঁর ছন্দময় খেলা সারা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে। এর পরপরই দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

জেএইচআর

Link copied!