ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সখীপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৮:০৮ পিএম

সখীপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে ৩২ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ছাতিয়াচালা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাতিয়াচালা গ্রামের নাজমুল হাসান (২২), নাঈম মিয়া (২৩) ও বিল্লাল হোসেন (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল রাতে অভিযান পরিচালনা করে। এ সময় ৩২ পিস ইয়াবাসহ ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!