ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ও গাঁজা-হেরোইন উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৮:৩৫ পিএম

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ও গাঁজা-হেরোইন উদ্ধার

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়।

রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিমখশিল্লা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় বাসিন্দা জাহিদ মিয়ার (৫৪) বাড়ি থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানের সময় জাহিদ মিয়ার পুত্রবধূ মারফুজা সুলতানাকে (২৪) আটক করা হলেও প্রধান অভিযুক্ত জাহিদ মিয়া পালিয়ে যান। এ ঘটনায় আটক মারফুজা সুলতানা ও পলাতক জাহিদ মিয়ার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে একই দিনে টাঙ্গাইল সদর উপজেলার কান্দাপাড়া চার রাস্তার মোড়ে জেলা প্রশাসনের উদ্যোগে আরেকটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিব হাসান ও মোছা. ফারহানা আরেফীন জুঁইয়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।

অভিযানে হেরোইনসহ হাতিলা এলাকার হাবিবুর রহমান (৩৫) ও কায়মারা এলাকার জাহিদুলকে (২৮) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় হাবিবুর রহমানকে তিন মাস এবং জাহিদুলকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা কার্যকরের জন্য তাঁদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!