ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৯:৩৭ পিএম

গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছে। রোববার বিকেলে গাংনী বাজারে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- গাংনী মহিলা কলেজ পাড়ার আব্দুল হালিমের ছেলে নুহু হোসেন (৯), গাংনী উত্তর পাড়ার কারী মোহাম্মদ আবু ইউসুফের ছেলে মাহাবুব হোসেন (১১), মালসাদহ গ্রামের সাদিয়া সুলতানা (১৬), চৌগাছার আব্দুল মান্নান (৭০), বাজার পাড়ার রাশেদুল হকের মেয়ে ফারিয়া খাতুন (১২), মুকুল হোসেন (৪৫), হাবিবুর রহমান (২২), হাফিজুর রহমান (৬০), ধানখোলা গ্রামের রফিকুল ইসলাম (৫৫) এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের কাদের আলী (৫৬)। এছাড়া বাকি আহত ৭ জন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে গাংনী বড়বাজারের কসাইখানা এলাকায় একটি বেওয়ারিশ কুকুর প্রথমে কয়েকজন পথচারীকে কামড় দেয়। স্থানীয়রা তাঁদের রক্ষা করতে গেলে কুকুরটি তাঁদেরও কামড়ায়। পরে আশপাশের বেশ কিছু লোকজন একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করেন। আহতদের মধ্যে ১০ জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সামিয়া সুলতানা জানান, দুপুরের পর থেকে কুকুরে কামড়ানো ১০ জন রোগী হাসপাতালে এসেছেন। যাঁদের বেশি কামড়েছে, তাঁদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!