ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৮:১৪ পিএম

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটায় ব্যবহৃত ১টি ট্রাক্টর এবং ৫টি ড্রামট্রাকের সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত চক্রের সদস্যরা পালিয়ে গেছে।

রোববার দুপুর ১টার সময় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পুল সংলগ্ন পদ্মা নদীর পাড় এলাকায় এই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বাগগাড়ি পুল পাড়া এলাকায় পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে নদীর পাড় ও নিকটবর্তী ফসলি জমি তীব্র ভাঙনঝুঁকির মুখে পড়ে।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তি এবং গাড়ির চালকরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে অবৈধ মাটি কাটায় ব্যবহৃত ১টি ট্রাক্টর ও ৫টি ড্রামট্রাকের সরঞ্জাম জব্দ করে হেফাজতে নেয়।

সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে বালু বা মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে পলাতক জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!