ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ)

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ)

জুন ১৫, ২০২৬, ০৬:০৫ পিএম

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় কালিপুরে সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। ‘আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেই’ এই স্লোগানকে ধারণ করে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তাঁরা।

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এইচ.টি. তোফাজ্জল, সহ-সম্পাদক শামীম খান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুল কাদির এবং সিনিয়র সদস্য আনোয়ার হোসেন শাহীন, কাজী আব্দুল্লাহ আল আমিন, আলী হায়দার রবিন, আরিফ আহাম্মেদ, মহসিন মাহমুদ শাহ, মো. শাহজাহান মাস্টার, নুরুল আবেদীন, হলি শিয়াম শ্রাবণ, সদস্য আব্দুর রউফ দুদু, সুপক রঞ্জন উকিল, লুৎফুর রহমান খোকন, জনি হামিদ, মাহফুজুর রহমান মাহফুজ, সাংবাদিক মোখলেছুর রহমান, শামীম আলভীসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচির আলোচনা পর্ব শেষে কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

জেএইচআর

Link copied!