ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

ভেড়ামারায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী সওদাগর গ্রেপ্তার

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

জুন ১৫, ২০২৬, ০৫:৩৯ পিএম

ভেড়ামারায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী সওদাগর গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ ‘কাকন বাহিনী’র এক চিহ্নিত সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মমিনুল হক ওরফে সওদাগর রায়টা পাথরঘাটা এলাকার মো. ইনার আলী মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল ভেড়ামারার রায়টা পাথরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সওদাগরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পদ্মা নদী তীরবর্তী রায়টা পাথরঘাটা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই অপরাধী চক্রের তৎপরতা দেখা যায়। এই গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা করছেন তাঁরা।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান জানান, অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!