ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬
আদ্‌-দ্বীন ফাউন্ডেশন

স্বাস্থ্যমন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০৫:৩৩ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই

স্বাস্থ্যমন্ত্রীর পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার করেছেন আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি বলেছেন, এ ধরনের অভিযোগ সঠিক নয়।

সোমবার (১৫ জুন) মগবাজারে আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাম্প্রতিক ৬ নবজাতকের মৃত্যু ও হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. শেখ মহিউদ্দিন বলেন, মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই। তিনি আরও জানান, লাইসেন্স বাতিল সংক্রান্ত প্রতিবেদনে ভেন্টিলেশন ব্যবস্থার ঘাটতির বিষয় উঠে এসেছে। সেই অনুযায়ী হাসপাতালের ভেন্টিলেশন সিস্টেম নতুন করে সংস্কার করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালের বেকারি বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, লাইসেন্স বাতিলের পর নতুন রোগী ভর্তি বন্ধ রয়েছে, তবে কিছু ক্রিটিকাল রোগী এখনো চিকিৎসাধীন আছেন। হাসপাতাল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার আপিল করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, আদ্‌-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ রয়েছে এবং লাইসেন্স বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্‌-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অবহেলা, জরুরি চিকিৎসা সেবার ঘাটতি এবং পর্যাপ্ত চিকিৎসক উপস্থিত না থাকার বিষয়টি উঠে আসে।

পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তর শোকজ নোটিশ দেয় এবং ১৯৮২ সালের অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

এম জি

Link copied!