ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে অবৈধ প্রসাধন সামগ্রী ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ১৫, ২০২৬, ০৭:৪৪ পিএম

ঈশ্বরগঞ্জে অবৈধ প্রসাধন সামগ্রী ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ ও মানহীন প্রসাধন সামগ্রী পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার ঈশ্বরগঞ্জ পৌর শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় রাজু আহমেদ (৩৩) নামের এক ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করেন। তিনি ওই এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে। অপরাধ স্বীকার করায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ ও মানহীন পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে ছিল ব্লাশটিং লাইটিং অ্যান্ড সাউন্ড ৫০০ প্যাকেট, হুদা বিউটি ক্রিম ২৪টি, মেকআপ বক্স ১টি, ফর্সা করার সাবান ৪টি, চুলের তেল ১০টি ও হ্যান্ডওয়াশ ১টি।

পরে জব্দ করা এসব অবৈধ পণ্য ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয়ের মাঠে জনসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার ক্ষুণ্নকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!