ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

উজিরপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

জুন ১৫, ২০২৬, ০৮:০৬ পিএম

উজিরপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

বরিশালের উজিরপুর উপজেলার ডাবের কুল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ এবং নকল প্রসাধনী বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্রের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে খান সুপার শপে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ সংরক্ষণ এবং বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আ. রব মেডিসিন কর্নারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নকল প্রসাধনী বিক্রির দায়ে তন্নি কসমেটিকসকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম ইলিয়াস উদ্দিন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় উজিরপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি এবং ভোক্তা স্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!