ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

মসিকের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

জুন ১৫, ২০২৬, ০৭:৫৮ পিএম

মসিকের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন (মসিক)। এদিকে অভিযানের প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন পরিবহন ও মোটর মেকানিক শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে অন্তত শতাধিক দোকান নির্মাণ করে জায়গা দখল করে রেখেছিল। এ ছাড়া টার্মিনাল সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেও বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। আজ সকালে অভিযান শুরুর পর খননযন্ত্র (এক্সকাভেটর) ব্যবহার করে কংক্রিটের তৈরি অবৈধ দোকান ও স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও ভেঙে ফেলা হয়। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে বেলা ৩টার দিকে ঢাকা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন মোটর মেকানিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে বিকেল ৫টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের দাবি-দাওয়া ও সমস্যা বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জেএইচআর

Link copied!