ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ভাঙ্গুড়ায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

জুন ১৫, ২০২৬, ০৮:২০ পিএম

ভাঙ্গুড়ায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান

পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়াত) সেক্রেটারি মুহাম্মদ আলী আছগারের ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে মোট ১ লাখ ২০ হাজার ৫০০ টাকার এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এই নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, সাবেক অধ্যক্ষ হালিম মজহার এবং পাবনা-৩ আসনের অফিস সেক্রেটারি জিয়াউর রহমান প্রমুখ।

আর্থিক সহায়তা প্রাপ্তরা জানান, এই অনুদান তাঁদের বর্তমান পারিবারিক সংকট নিরসনে বিশেষ ভূমিকা রাখবে। সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় সুধীজনরা।

জেএইচআর

Link copied!