ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

জুন ১৫, ২০২৬, ০৭:৪৮ পিএম

চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় সম্পত্তিগত বিরোধের জেরে আব্দুল মান্নান পাটোয়ারী (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত সুমন পাটোয়ারীকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার দিবাগত রাতে রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মতলব দক্ষিণ থানা পুলিশ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ওসির দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন কৌশল ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সুমনের অবস্থান শনাক্ত করেন। পরে রাজধানীর ঝিগাতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ৪ জুন আব্দুল মান্নান হত্যাকাণ্ডের পর থেকে সুমন দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সুমন পাটোয়ারী মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে এলাকায় ‘কিশোর গ্যাং’ পরিচালনা, মুন্সিরহাট বাজারে দোকান দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ওসি মো. হাফিজুর রহমান মানিক জানান, এই হত্যা মামলার প্রধান আসামি সুমনের মা ও স্ত্রীকে গত ৪ জুন গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধে জড়িত অন্য কাউকেও ছাড় দেওয়া হবে না। মামলার তদন্ত ও আইনি কার্যক্রম যথাযথভাবে চলছে।

জেএইচআর

Link copied!