ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

রক্তদাতারাই মানবতার প্রকৃত যোদ্ধা, মাগুরায় বিশ্ব রক্তদাতা দিবস পালন

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুন ১৫, ২০২৬, ০৮:০৯ পিএম

রক্তদাতারাই মানবতার প্রকৃত যোদ্ধা, মাগুরায় বিশ্ব রক্তদাতা দিবস পালন

‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ পালন করেছে অছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র। সোমবার দুপুরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদানকে মানবতার সর্বোচ্চ সেবাগুলোর একটি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা. মোঃ শামিম কবির। তিনি বলেন, বাংলাদেশে এখনও অনেক রোগী জরুরি মুহূর্তে রক্তের সংকটে পড়েন। স্বেচ্ছাসেবী রক্তদাতারা সেই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একজন রক্তদাতা শুধু রক্তই দেন না, তিনি একজন মানুষকে নতুন জীবন পাওয়ার সুযোগ করে দেন। মানবিক এ আন্দোলনকে আরও বিস্তৃত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাঈদ মোল্লা। তিনি বলেন, রক্তদান এমন একটি মহৎ কাজ, যার কোনো বিকল্প নেই। তরুণদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানবিক মূল্যবোধ চর্চার অন্যতম মাধ্যম হতে পারে স্বেচ্ছায় রক্তদান।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমেদ হোসেন অ্যাডভোকেট। তিনি বলেন, মানুষ মানুষের জন্য এই দর্শনকে ধারণ করেই আমাদের সংগঠনের পথচলা। কোনো রোগী যেন রক্তের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এই মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিটের সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিল। তিনি বলেন, মাগুরায় স্বেচ্ছাসেবী রক্তদাতাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে আমরা কাজ করছি। গত কয়েক বছরে শত শত রোগীর পাশে দাঁড়িয়েছে আমাদের স্বেচ্ছাসেবকরা। বিশ্ব রক্তদাতা দিবসে আমরা সকল রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় রক্তদানে বিশেষ অবদান রাখায় কয়েকজন রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, একজন মানুষের রক্তই আরেকজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সুস্থ ও সক্ষম ব্যক্তিদের নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ রক্তদাতারা অংশ নেন।

জেএইচআর

Link copied!