ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

পোরশায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

জুন ১৭, ২০২৬, ০২:৫৫ পিএম

পোরশায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

নওগাঁর পোরশায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ইব্রাহিম (৩০) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশ এই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাংগুরিয়া গ্রামে অভিযান চালায়।

অভিযান চলাকালে মাদক বিক্রির সময় ইব্রাহিমকে হাতেনাতে আটক করা হয়। তিনি পোরশা (গোবিরাকুড়ি) গ্রামের মো. শরিফ উদ্দিনের ছেলে। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

পোরশা থানা পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নওগাঁ জেলা আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পোরশা থানা পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

জেএইচআর

Link copied!