বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
জুন ২০, ২০২৬, ০৩:০০ পিএম
রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক ডিউটি অফিসার দায়িত্ব পালন করছেন। জরুরি পরিস্থিতি, অপরাধ সংক্রান্ত তথ্য, সামাজিক সমস্যা, পারিবারিক বিরোধ, নারী ও শিশু নির্যাতনসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সাধারণ মানুষ সরাসরি থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
বালিয়াকান্দি থানা কর্তৃপক্ষ জানায়, দ্রুত ও সহজ পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে থানার সার্বিক তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বালিয়াকান্দি থানা ২৪ ঘণ্টা জনগণের জন্য উন্মুক্ত। যেকোনো জরুরি পরিস্থিতি বা অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত থানায় জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের সহযোগিতার মাধ্যমেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
থানা কর্তৃপক্ষ আরও জানায়, অপরাধ দমন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সাধারণ জনগণের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো সমস্যায় দ্বিধা না করে থানার সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। যোগাযোগের জন্য বালিয়াকান্দি থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-১০১৪০০ ব্যবহার করা যাবে।
এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা মাঠে থেকে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানাকে আরও সক্রিয় ও জনবান্ধব করা হয়েছে। তবে অপরাধ দমন ও সামাজিক শান্তি বজায় রাখতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাই যে কোনো তথ্য দ্রুত পুলিশের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে।
‘পুলিশ জনগণের বন্ধু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ ও শান্তিপূর্ণ বালিয়াকান্দি গড়ে তুলতে পুলিশ ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
জেএইচআর