ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬
মির্জা ফখরুল

গণতন্ত্রে বিশ্বাস করে না জামায়াত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২০, ২০২৬, ০৩:৪৫ পিএম

গণতন্ত্রে বিশ্বাস করে না জামায়াত

গণতন্ত্রে বিশ্বাস করে না জামায়াত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরের বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায়-এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, বিরোধীদলীয় নেতা কী বলেছেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেই ভালো হবে। আমরা শুধু বলতে পারি, আমরা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী নই।

তিনি আরও বলেন, আমরাই একমাত্র দল, যারা গত পঞ্চাশ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করে আসছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত ছিলেন। তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই।

তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেন, দলটি একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে।

তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক স্বার্থ ও মর্যাদা রক্ষা করে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।

এম জি

Link copied!